মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হার তিনি কখনোই স্বীকার করবেন না। বুধবার হোয়াইট হাউজের বাইরে সমর্থকদের র্যালিতে তিনি এই অঙ্গীকার করেছেন। এসময় তিনি প্রমাণ ছাড়া ফের মার্কিন নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনেন। উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, আমরা কখনোই হাল ছাড়ব না, আমরা কখনোই স্বীকার করবো না। আমরা জালিয়াতি রুখে দিব।
এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা আজ কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বসতে যাচ্ছেন।
কংগ্রেসের উভয় কক্ষের এই যৌথ অধিবেশনে পপুলার ভোটের ভিত্তিতে ইলেকটোরাল কলেজের দেয়া ভোটগুলো গোনা হবে এবং তা চূড়ান্তভাবে প্রত্যয়ন করা হবে। বিবিসি, আল জাজিরা, এনডিটিভি